1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কথা-কবিতা-গানে সোমেশ্বরী নদীর চরে শরৎ উৎসব উদযাপন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কথা-কবিতা-গানে সোমেশ্বরী নদীর চরে শরৎ উৎসব উদযাপন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪২৪ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,নেত্রকোণা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কথা-কবিতা-গানে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব ১৪৩২৷ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সোমেশ্বরী নদীর চরে জেগে ওঠা কাশবাগানে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক কবি পরাগ রিছিল। সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে ও কবি মামুন রণবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ জিন্নাহ,আব্দুল্লাহ আল মামুন মুকুল,কবি এনামূল হক পলাশ,সাংবাদিক পল্লব চক্রবর্তী,এডভোকেট মানেশ সাহা,কবি জীবন চক্রবর্তী, কবি জন ক্রসওয়েল খকসি,কবি দুনিয়া মামুন,সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, কাজল মিয়া,টুকন সরকার,সায়মন খান,জাহাঙ্গীর আলম রিপন এবং উমর ফারুক।

এই উৎসবে অতিথিরা বলেন, শরৎ প্রকৃতিতে স্নিগ্ধ রূপ নিয়ে হাজির হয়। সোমেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে শুভ্র কাশফুলের দোলা,নীল আকাশে সাদা মেঘের ভেলা,অদূরে গারো পাহাড় সবমিলিয়ে শরৎ এখানে অনেক বেশি নৈসর্গিক। ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে শরৎ আমাদের কাছে পরম আরাধ্য এক ঋতু। শরতের আবহ এই সোমেশ্বরীর চরে নান্দনিকভাবে ফুটে উঠেছে। শরৎ উৎসব আমাদের নাগরিক জীবনে এক ভিন্ন আমেজ ও আনন্দ যোগ করেছে। প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক সেটি এখানেই ধরা দিয়েছে।

এই নাগরিক উৎসবে গান পরিবেশন করেন বাউল শিল্পী আরজ আলী এবং বাউল পথিক লোকমান।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, নাগরিক জীবনে একরাশ প্রশান্তি এনে দেয় শরৎ। যাপিত ব্যস্ততার ভীড়ে পরস্পর কিছু সুন্দর মুহূর্ত উদযাপনের উপলক্ষ্য এনে দেওয়া ও আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য লালন করেই এই শরৎ উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসব সকলের মগজে মননে এনে দিয়েছে নৈসর্গিক সৌন্দর্যের বার্তা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar