1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা: হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ঝিনাইদহে ঐতিহ্যবাহী লাঠিখেলা: হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা কিন্ডারগার্টেন স্কুল মাঠে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা। গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে আয়োজিত এ খেলায় ভিড় জমে শতাধিক দর্শকের।

লাঠিখেলা পরিচালনা করেন শওকত হোসেন, আর নেতৃত্ব দেন মো. শহিদুল ইসলাম। প্রায় ২০ জন স্থানীয় তরুণ লাঠিয়াল এতে অংশ নেন। খেলোয়াড়দের মধ্যে ছিলেন ওদু ইসলাম, ইসা হোসেন, আতিয়ার রহমান, মোশাররফ হোসেন, ইদ্রিস আলী, রতন ও আহাদ।

খেলা দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষজন। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর ঢোলের তালে মুখর হয়ে ওঠে পরিবেশ। আয়োজকদের মতে, এই আয়োজনের লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখা।

দর্শক মতিয়ার রহমান বলেন, “একসময় আমাদের এলাকায় লাঠিখেলা খুব জনপ্রিয় ছিল, এখন তেমন দেখা যায় না। আজকে দেখে পুরোনো দিনের স্মৃতি ফিরে পেলাম।”

অন্যদিকে দলের অধিনায়ক শওকত হোসেন বলেন, “আমাদের বাপ-দাদার ঐতিহ্যকে আমরা এখনো লালন করি। যতদিন পারি, এই খেলাকে বাঁচিয়ে রাখবো।”

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহ্যকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar