1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বলিউডে তারকাদের পারিশ্রমিক কেমন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বলিউডে তারকাদের পারিশ্রমিক কেমন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৯৫ জন খবরটি পড়েছেন

বলিউডে তারকাদের অনেক দিন ধরেই পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে গেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। আবার শিগগির তাকে দেখা যাবে ‘সিংহাম’ সিনেমায়। আর অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। এখন তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সিনেমাপ্রতি আয় করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রতি সিনেমায় ১৫ কোটি আয় করেন পর্দার ‘গাঙ্গুবাই’। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে ‘স্টার কিড’ হিসেবে ট্রল হলেও একের পর এক সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করে চলেছেন আলিয়া ভাট।

আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’ কিংবা ‘ডার্লিং’ সিনেমায় যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনই ‘রকি অর রানী কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলে দিয়েছে।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাটের অনেক আগেই বলিউডে পা রেখেছেন অভিনেত্রী কারিনা কাপুর। নবাবপত্নী বাণিজ্যিক সিনেমার সঙ্গেই ‘চামেলি’ কিংবা ‘ওমকারা’-এর মতো ভিন্নধারার সিনেমাতেও দর্শকদের মন জয় করে নিয়েছেন। বলি অভিনেত্রীদের পারিশ্রমিক অনুযায়ী, কারিনা কাপুর রয়েছেন তৃতীয় স্থানে। বর্তমানে অভিনেত্রী প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৮ থেকে ১১ কোটি টাকা ।

অন্যদিকে পারিশ্রমিকের নিরিখে বলিউডে চতুর্থ স্থানে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পঞ্চমে আছেন শ্রদ্ধা কাপুর। সিনেমার সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কৃতি শ্যানন, কিয়ারা আদভানি কিংবা কঙ্গনা রানাউত।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar