1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে বিষধর সাপ নিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘ঝাঁপান খেলা’ অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ঝিনাইদহে বিষধর সাপ নিয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘ঝাঁপান খেলা’ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৭৩ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী ‘ঝাঁপান খেলা’। বিষধর সাপ নিয়ে আয়োজিত এই খেলা ঘিরে ভৈরবা বাজারে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা সকালে থেকেই ভিড় জমান ঐতিহ্যের এই ব্যতিক্রমী আয়োজন দেখতে। আয়োজক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখা এবং স্থানীয় জনগণের বিনোদনের জন্যই এ আয়োজন।”

দেশের বিভিন্ন জেলা থেকে আগত খ্যাতনামা পাঁচজন সাপুড়ে অংশ নেন খেলায়। ওস্তাদ লিটন সাপুড়ের নেতৃত্বে সোহেল আহমেদ, সাগর হোসেন, নারী সাপুড়ে বৃষ্টি ও সবুজ সাপুড়ে বিষধর সাপ ধরা, নিয়ন্ত্রণ এবং রোমাঞ্চকর নানা প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করেন।

দিন শেষে শ্রেষ্ঠ সাপুড়ে নির্বাচিত হন লিটন সাপুড়ে, যাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু। তিনি বলেন, “মোবাইল গেমসের আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”

লিটন সাপুড়ে বলেন, “এই খেলার মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনতে চাই।”
পুরো দিনব্যাপী এই ঝাঁপান খেলা ভৈরবা বাজারকে পরিণত করে আনন্দ-উচ্ছ্বাসে ভরা এক গ্রামীণ উৎসবে, যা স্থানীয় সংস্কৃতির পুনর্জাগরণে নতুন প্রাণ সঞ্চার করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar