1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭৪ জন খবরটি পড়েছেন

ওয়াহেদুল করিম,পঞ্চগড় প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে দেশের গান, কবিতা আবৃত্তি, শিশুতোষ অভিনয়, শিশু অধিকার বিষয়ক উপস্থিত বক্তৃতা এবং ‘মায়ের কাছে চিঠি’ প্রতিযোগিতায় লেখা জমা নেওয়া হয়।
পঞ্চগড় শহরের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন শাখা সহকারী পরিচালক আহনাফ তাহমিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মাহমুদুল হাসান মুন, ফুলকুঁড়ি আসর পঞ্চগড়ের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক ও শিশু একাডেমির আবৃত্তি শিক্ষক আমিনুর রহমান, প্রাক্তন পরিচালক হাবিবুর রহমান শাওন, শাখা পরিচালক রাদিয়াত ইসলাম, স্থানীয় শিল্পীগোষ্ঠীর পরিচালকসহ শাখার সংগঠকবৃন্দ।

ফুলকুঁড়ি আসরের পাঁচটি বিভাগীয় কর্মসূচির একটি হলো সাংস্কৃতিক বিভাগ। এ বিভাগের কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় নানা প্রতিযোগিতা।
এ বছর সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি গত মাসে অনুষ্ঠিত হয়েছে মাইন্ড ম্যারাথন, গল্প বলা প্রতিযোগিতা, বাগান তৈরি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি।

প্রতিযোগিতায় উপস্থিত শিশুকিশোরদের প্রাণবন্ত পরিবেশনায় দিনব্যাপী এ আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar