1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩১ ডিসেম্বর দুর্গাপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৩১ ডিসেম্বর দুর্গাপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৮৯ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা,শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় উদযাপিত হয় কমরেড মণি সিংহ মেলা।

এরই ধারাবাহিকতায় আগামী ৩১ ডিসেম্বর শুরু হচ্ছে কমরেড মণি সিংহ মেলা। ৭ দিনব্যাপী এই মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (৩১ অক্টোবর) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত মেলা উদযাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়৷

এই সভায় আলোচনা করেন সিনিয়র রাজনীতিবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব ইমাম হাসান আবুচান,সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর,উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির যুগ্ন আহ্বায়ক অজয় সাহা,বীরেশ্বর চক্রবর্তী, এডভোকেট মানেশ সাহা এবং স্বেচ্ছাসেবক উপ কমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

এই সভায় আলোচনাকালে বক্তারা বলেন, কমরেড মণি সিংহের স্মরণে আয়োজিত কমরেড মণি সিংহ মেলা একটি ঐতিহ্যবাহী আয়োজন। দলমত নির্বিশেষে এই মেলা সার্বজনীন মেলায় পরিণত হয়েছে। এটি সুসঙ্গ দুর্গাপুরবাসীর প্রাণের মেলা হিসেবে পরিচিত।

তারা আরো বলেন,কমরেড মণি সিংহের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তার আদর্শ আমাদের সমাজকে পথ দেখায়৷

সভায় বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও কমরেড মণি সিংহ মেলা উদযাপিত হতে যাচ্ছে। এটি সকলের জন্যই আনন্দের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar