1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুরে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি এর আয়োজনে শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার শ্যামনগর গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে হাজং সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন।

দেউলী উৎসব উদ্বোধন করেন আদিবাসী নেতা,লেখক ও গবেষক মতিলাল হাজং।

এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সকলের সমতায় বিশ্বাসী। এই আদিবাসী,পাহাড়-সমতল-জনপদ সকল জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলকে পরিচিতি দিয়েছিলেন বাংলাদেশি হিসেবে। তিনি বিভিন্ন জায়গায় কালচারাল একাডেমি গড়ে তুলেছিলেন সংস্কৃতির বন্ধনকে সুদৃঢ় করার জন্য।

তিনি বলেন,সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে গোটা জনগোষ্ঠীকে এক কাতারে আনা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,সংস্কৃতিকর্মী আব্দুল্লাহ আল মামুন মুকুল,বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, সংস্কৃতিকর্মী সন্ধ্যা রাণী হাজং এবং গ্রাম প্রতিনিধি সজল হাজং।

আলোচনাকালে অতিথিরা বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির মেলবন্ধনের দেশ। এখানে বহু জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। সেই জাতিগোষ্ঠীর মধ্যে হাজংদের রয়েছে লড়াই ও সংগ্রামের ইতিহাস৷ হাজংদের ঐতিহ্যবাহী দেউলী উৎসবে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে।

আলোচনা সভা শেষে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মহিষাসুর বধ পালা মঞ্চায়িত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar