1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২১৪ কোটি টাকায় বিক্রি এক ঘড়ি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

২১৪ কোটি টাকায় বিক্রি এক ঘড়ি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

১৯৪৩ সালে তৈরি পাটেক ফিলিপের বিরল ঘড়িটি আবারও ইতিহাস গড়েছে। জেনেভায় নিলাম প্রতিষ্ঠান ফিলিপসের আয়োজিত নিলামে ঘড়িটি ১৪ দশমিক ১৯ মিলিয়ন সুইস ফ্রাঁ বা প্রায় ২১৪ কোটি টাকায় বিক্রি হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘পাটেক ফিলিপ পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ রেফারেন্স ১৫১৮’ নামের এই ঘড়িটি স্টেইনলেস স্টিলে তৈরি, এবং পৃথিবীতে এমন মাত্র চারটি ঘড়ির অস্তিত্ব জানা গেছে।

২০১৬ সালেও একই ঘড়িটি ১১ মিলিয়ন সুইস ফ্রাঁ দামে বিক্রি হয়ে বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ির খেতাব পেয়েছিল। এবারের নিলামে মাত্র সাড়ে নয় মিনিটে বিক্রি সম্পন্ন হয়, যেখানে পাঁচজন দরদাতা অংশ নেন। শেষ পর্যন্ত ফোনের মাধ্যমে একজন ক্রেতা এটি কিনে নেন।

জেনেভার হোটেল প্রেসিডেন্টে অনুষ্ঠিত এই নিলামে উপস্থিত ছিলেন বহু সংগ্রাহক, ব্যবসায়ী ও ঘড়ি নির্মাতা। ফিলিপস প্রতিষ্ঠান জানিয়েছে, ১৫১৮ ঘড়িটি ‘ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ টাইমপিস’, যেখানে ঐতিহাসিক মূল্য, নকশা ও যান্ত্রিক উদ্ভাবনের এক নিখুঁত সংমিশ্রণ ঘটেছে।

পাটেক ফিলিপ কোম্পানি ২৮০টি রেফারেন্স ১৫১৮ ঘড়ি তৈরি করেছিল, যার বেশিরভাগ সোনায় তৈরি এবং মাত্র চারটি স্টেইনলেস স্টিল সংস্করণে। এবারের বিক্রীত ঘড়িটি ছিল তাদের মধ্যে প্রথমটি।

দুই দিনের এই নিলামে মোট ২০৭টি ঘড়ি বিক্রি হয়ে ৬৬ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঁ আয় হয়েছে— যা ইতিহাসে ঘড়ি নিলামের সর্বোচ্চ মোট বিক্রির রেকর্ড।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar