1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রলবোমা হামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রলবোমা হামলা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

গাজিপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে অবস্থিত শাখাটির প্রধান ফটক খোলার চেষ্টা চালায় কয়েকজন হামলাকারী এবং পরপর তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার ভেতরে পড়ে এবং এতে বাইরে থাকা সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাপ্রহরী ভেতরে অবস্থান করছিলেন এবং তিনি ৭–৮ জনকে দৌড়ে পালাতে দেখেন।

স্থানীয়রা জানান, রাতের নিরবতা ভেঙে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আশপাশে পেট্রলের গন্ধ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যাংকের কর্মীরা আতঙ্কে রয়েছেন বলে জানানো হয়।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, পুলিশের টহল থাকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar