1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে খেজুরগাছ কাটতে ব্যস্ত গাছিরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অভয়নগরে খেজুরগাছ কাটতে ব্যস্ত গাছিরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
শীতের আগমনী বার্তা যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই অভয়নগরে খেজুরগাছ কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন
গাছিরা। শীত আসার আগেই গাছিদের তৎপরতায় গ্রামজুড়ে নেমেছে রস আর গুড় তৈরির প্রস্তুতি। দড়ি, দা,ঠুঙ্গি আর গাছে ওঠার নানা সরঞ্জাম নিয়ে গাছিরা দিনভর ব্যস্ত সময় কাটাচ্ছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই বছর অভয়নগর উপজেলাজুড়ে প্রায় ১ হাজার ৪১০জন গাছি খেজুর গাছ তোলা ও রস সংগ্রহের কাজে নেমেছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে গুড় উৎপাদন।

রোববার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার ধারে কিংবা জমির আইলে সারি সারি খেজুরগাছের মাথা পরিষ্কার করছেন গাছিরা। গাছিদের দ্রæত পদচারণায় বোঝা যাচ্ছে তাদের ব্যস্ততা-এক গাছ থেকে আরেক গাছে ছুটে বেড়াচ্ছেন তারা।

অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের বাপ্পি ফকির বলেন, আমরা খেজুরগাছ কাটা শুরু করেছি। যশোর জেলার খেজুর রস, গুড় আর পাটালির জন্য আমরা গর্ব করি। এ ছাড়া সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের রতন কুমার বলেন, আর অল্প কিছুদিনের মধ্যেই রস বের হবে। তাই এ বছর আরও বেশি গাছ কেটেছি। যশোরের ঐতিহ্যবাহী গুড়-পাটালি তৈরি করে বাজারে বিক্রি করব। আশা করি ভালো লাভ হবে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এই উপজেলায় প্রায় ৩০ হাজার রস আহরণযোগ্য খেজুরগাছ রয়েছে, যেগুলো থেকে প্রায় ৩৫০ মেট্রিকটন গুড় উৎপাদনের সম্ভাবনা আছে। এই গুড় যেন ভেজালমুক্ত থাকে সে বিষয়ে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তৎপর থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar