1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন—ডিওএস এক নির্দেশনায় এ তথ্য জানায়। তালিকা অনুযায়ী, আগামী বছর উৎসব ও বিভিন্ন জাতীয় দিবস মিলিয়ে ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে, যার মধ্যে ছয়টি দিন পড়েছে সাপ্তাহিক ছুটির শুক্রবারে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ছাড়া ব্যাংক হলিডে হিসেবে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর কোনো ব্যাংক লেনদেন হবে না। নির্দেশনায় জানানো হয়, ধর্মীয় দিবসগুলোর তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

তালিকায় শবে বরাত, শহীদ দিবস, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আশুরা, জন্মাষ্টমী, দুর্গাপূজা, বিজয় দিবস ও বড়দিনসহ সারাদেশব্যাপী পালিত বিভিন্ন দিবসে ব্যাংক বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে। তবে চৈত্র সংক্রান্তি কেবল রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় প্রযোজ্য হবে।

ব্যাংক ছুটির এই তালিকা দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar