1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুর ও বগুড়ার পর কিশোরগঞ্জেও গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার রাতে শহরের স্টেশন রোডে যশোদল শাখায় মুখোশধারী এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ব্যাংকের নিচতলায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন বড় ধরনের ক্ষতি করতে পারেনি।

একই রাতে পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকায় সড়কের ওপর একটি বড় লিচুগাছ কেটে পথ অবরোধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কর্মী মোটরসাইকেলে এসে স্লোগান দিতে দিতে গাছটি রাস্তায় ফেলে দেয়। এতে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে, পরে পুলিশ দ্রুত গাছ সরিয়ে পথ স্বাভাবিক করে।

সোমবার ভোরে সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটির বড় অংশ পুড়ে যায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানার পুলিশ উভয় ঘটনাই নিশ্চিত করেছে।

এর আগের দিনগুলোতে গাজীপুরের মাওনা–শ্রীপুর ও বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় ধারাবাহিকভাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যাংকের নামফলক, সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।

কিশোরগঞ্জসহ তিন জেলায় পরপর হামলার ঘটনায় ব্যাংক ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসন সতর্কতা বাড়িয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar