1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে মাছ আহরণে গিয়ে জেলের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সুন্দরবনে মাছ আহরণে গিয়ে জেলের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
পশ্চিম সুন্দরবনে মাছ আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ছাত্তার গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের কুকুমারী এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত জেলে হলেন, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

জানা যায়, ১১ নভেম্বর বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে ছাত্তার গাজী, খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে সাত্তার গাজী মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার রাত ৯টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১০ টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

অপর দুই জেলে খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ জানান, চরপাটা দেওয়ার সময় ছাত্তার বলেন তার বুক ব্যথা করছে, তখন তাকে নৌকায় গিয়ে বসতে বলা হয়। নৌকায় যেতে গিয়ে সে জোরে চিৎকার করে পড়ে যায়। আমরা চরপাটা রেখে দৌড়ে গিয়ে তাকে তুলি কিন্তু কতক্ষণে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর ইসলাম জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar