তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
বিকালে অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে নওয়াপাড়ার ভৈরব নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে ৮টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। নৌকা বাইচ উপলক্ষে সকাল থেকে ভৈরব নদের দুই তীর ছিল হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিকাল ২টায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট এলাকা পর্যন্ত ৪ কিলোমিটার এ বাইচ অনুষ্ঠিত হয়।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা ৮ টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার “জয় মা কালী” নৌকা প্রথম স্থান অধিকার করে। একই উপজেলার মোবাইল বাচারীর নৌকা দ্বিতীয় স্থান লাভ করে। তৃতীয় স্থান লাভ করেছে মাগুরা জেলার টাইগার নামের নৌকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামের অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান ও উপজেলা আমির সরদার শরীফ হোসেন। মোল্যা মো. আশিকুজ্জামান পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন,মা.আমান উল্লাহ।