1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেন্টমার্টিনে জেলের জালে ৩২ কেজির পোপা মাছ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সেন্টমার্টিনে জেলের জালে ৩২ কেজির পোপা মাছ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

কক্সবাজার প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের সাগরে জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাছটি ধরা পড়ে। বর্তমানে মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে বলে জানিয়েছেন গণি।

জেলে আব্দুল গণি বলেন, নিয়মিত মাছ ধরার সময় হঠাৎই তার জালে বড় আকৃতির পোপা মাছটি উঠে আসে। তিনি মাছটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা হাঁকানো হলেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয়দের ভিড় অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, কয়েক বছর ধরে তার জালে বড় আকারের পোপা মাছ ধরা পড়ছে এবং সেগুলো বিক্রি করেই তিনি স্বাবলম্বী হয়েছেন। নিয়মিত এ ধরনের মাছ ধরায় স্থানীয়রা তাঁকে ‘পোপা গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের পেটে থাকা ‘পদনা’ বা ‘ফুলা’ বিদেশে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে উচ্চমূল্যে বিক্রি হয়। এজন্য পোপা মাছের বাজারদর সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar