1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের ব্যাংকিং খাত ''যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও খারাপ” - বাণিজ্য উপদেষ্টা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

বাংলাদেশের ব্যাংকিং খাত ”যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও খারাপ” – বাণিজ্য উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের ব্যাংকিং খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার দাবি, বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ, যা যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির তুলনায় তিন গুণ বেশি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী সিরামিক এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, আগের সরকার অর্থনীতি দুর্বল অবস্থায় রেখে গেছে, তবে অন্তর্বর্তী সরকার ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল করতে কাজ করছে।

শেখ বশিরউদ্দীন দাবি করেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভেও উন্নতি দেখা যাচ্ছে। তার মতে, চার দিনব্যাপী সিরামিক এক্সপো এই অগ্রগতির একটি দৃষ্টান্ত।

তিনি জানান, সিরামিক শিল্পকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, এ এক্সপোর মাধ্যমে দেশের সিরামিক শিল্প আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তাদের আশা, আমদানি-রপ্তানিতে যে জটিলতা রয়েছে, তা তুলে ধরার মাধ্যমে সমাধানের পথ পাওয়া যাবে এবং দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি বাজার আরও বিস্তৃত করা সম্ভব হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar