1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, পাকস্থলির রক্তক্ষরণ বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন
Khaleda Zia

টেলিগ্রাফ বাংলাদেশ রিপোর্ট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সাবেক এই প্রধানমন্ত্রীর এন্ডোস্কোপি সম্পন্ন হয়। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি নেতারা বিভিন্ন সময়ে চিকিৎসকদের বরাত দিয়ে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছিলেন।

এদিকে, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসায় সহায়তা দিতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল এসেছিল। তাদের পর্যালোচনার পর মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছায়।

জানা গেছে, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেই অ্যাম্বুলেন্স পাঠানোয় জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময়ও কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ০৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জায়মা রহমান ঢাকা বিমানবন্দরে পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে প্রায় আড়াই ঘন্টা অবস্থান শেষে ধানমন্ডি তার মায়ের বাড়িতে যান।

জানা যায়, খালেদা জিয়াকে এয়ার এ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাবার উদ্দেশ্যে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar