1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একীভূত ৫ব্যাংকের গ্রাহকদের এই সপ্তাহ থেকে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

একীভূত ৫ব্যাংকের গ্রাহকদের এই সপ্তাহ থেকে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একীভূত প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচটি ইসলামি ব্যাংকের আমানতকারীরা চলতি সপ্তাহ থেকে তাঁদের টাকা ফেরত পাওয়া শুরু করতে পারেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। প্রাথমিক এই উদ্যোগে আমানতকারীরা তাঁদের ব্যাংক হিসাবে জমা ২ লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা আমানত বিমা তহবিল থেকে এই টাকা সরবরাহ করা হবে। মূলত ছোট আমানতকারী ও অতি প্রয়োজনীয় গ্রাহকদের আতঙ্ক দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবস্থা নিচ্ছে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই পাঁচটি ব্যাংককে অধিগ্রহণ করছে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে খবর, যেসব গ্রাহকের হিসাবে ২ লাখ টাকা পর্যন্ত আমানত আছে, তাঁরা চাইলে পুরো অর্থই তুলে নিতে পারবেন। এর বেশি আমানত যাঁদের, তাঁরা আপাতত ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। বাকি টাকার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে মুনাফার হার নির্ধারণ করে পরে সিদ্ধান্ত জানাবে।

টাকা ফেরতের নিয়ম ও আর্থিক কাঠামো

গ্রাহকদের টাকা ফেরতের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো:

  • একজন নাগরিকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে শুধু একটি হিসাবের বিপরীতে টাকা মিলবে।
  • আমানতের বিপরীতে কোনো ঋণ থাকলে ঋণ সমন্বয়ের পরই কেবল টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে।
  • একজন গ্রাহকের যদি একীভূত হওয়া পাঁচটি ব্যাংকেই আলাদা হিসাব থাকে, তবে প্রতিটির বিপরীতে ২ লাখ টাকা করে পাওয়ার সুযোগ থাকবে।

এই প্রক্রিয়ায় গ্রাহকদের টাকা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ হবে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। এদিকে, নতুন ব্যাংক ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’-র ভিত্তি শক্তিশালী করতে সরকার ২০ হাজার কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকাসহ মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন সরবরাহ করছে। নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar