1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৫০ ফুট গভীর নলকূপে পড়া ২ বছরের শিশু সাজিদ কে ২১ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

৫০ ফুট গভীর নলকূপে পড়া ২ বছরের শিশু সাজিদ কে ২১ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

মোঃ মনোয়ার হোসেন,রাজশাহী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহীর তানোরে উপজেলার একটি গ্রামের গভীর নলকূপের পাশে খেলতে গিয়ে ভেতরে পড়ে যায় ২ বছর বয়সী শিশু সাজিদ৷ নলকূপটি প্রায় ৫০ ফুট গভীর। এতে তাৎক্ষণিকভাবে শিশু সাজিদকে উদ্ধারে ব্যর্থ হয় পরিবার৷

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে এমন অপ্রীতিকর ঘটনাটি ঘটে। শিশুটিকে উদ্ধার করতে না পেরে ব্যর্থ হয়ে দুপুরের দিকে কল দেন ফায়ার সার্ভিসের কর্মীদের। খবর পেয়ে দুপুর ২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হলেও বিকেল ৫ টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থলে শিশু সাজিদের পরিবারে ঝরছে অঝোরে কান্না। উদ্ধারের পরপরই শিশুটিকে হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে এ্যাম্বুলেন্স। প্রস্তুত অক্সিজেন সিলিন্ডারও। আশপাশের পুরো এলাকাজুড়ে উৎসুক জনতার জমেছে ভীড়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ফায়ার সার্ভিস টিমকে সহযোগীতায় রয়েছে পুলিশ বাহিনীও। সবার চোখ এখন খনন শেষে উদ্ধারের দিকে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। শিশুটি বিএমডিএর নলকূপের পাইপের মধ্যে আটকে আছে। স্থানীয়রা পাশে কোদাল দিয়ে মাটি খোড়ায় কিছু মাটি ভেতরে গেছে। আমরা ফায়ার সার্ভিসের তিনটি টিম নিয়ে এখানে উদ্ধার কাজ শুরু করছি। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar