1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাটগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক: উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

পাটগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক: উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ জন খবরটি পড়েছেন


লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮), যিনি ভারতের ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকা দিয়ে ভারতীয় গরু ধাওয়া করার সময় অভিযুক্ত বিএসএফ সদস্য শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি টহলদল বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করার কথা নিশ্চিত করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে এবং বিজিবি তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। বর্তমানে আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা ও কৌতুহল দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে বিজিবির নজরদারি ও সতর্কতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar