1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটির রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শন করলেন জোন কমান্ডার - bdtelegraph24.com
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধানে অগ্রাধিকারের প্রতিশ্রুতি এমপির ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিতর্কিত মন্তব্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

রাঙামাটির রাজবন বিহারে ৫০তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শন করলেন জোন কমান্ডার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬, বিকেল ৩টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে আয়োজিত ৫০তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি বিহার প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং উৎসবে আগত ধর্মপ্রাণ মানুষের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত রাজবন বিহারে অবস্থান করেন জোন কমান্ডার। এ সময় তিনি রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে রাজবন বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। উৎসবকে কেন্দ্র করে বিহার এলাকায় আনুমানিক ১০ হাজার থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটে।

সেনাবাহিনী জানায়, কঠিন চীবরদান অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী।

রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত এ কথা বলেন।

পরিদর্শনের সময় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আয়োজনটি এবার ৫০তম বর্ষে পদার্পণ করায় সুবর্ণজয়ন্তী হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar