1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার - bdtelegraph24.com
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গণভোটের রায় মানলে সরকারের পাশে থাকবে জামায়াত বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারকালে ১৬ লাখ টাকার ব্লেড জব্দ ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে আনার পরিকল্পনা, বিজিবির হাতে আটক ২ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সংকট: ত্রিমুখী চাপে ভারত চট্টগ্রামে খাবার খেতে নেমে পুলিশের পিকআপ ভ্যান হারালেন সদস্যরা দেউলিয়ার পথে বাংলাদেশের ব্যাংকিং খাত, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি গোপালগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ: আসামি ছিনতাই, মোতায়েন ২১ প্লাটুন বিজিবি পোশাক শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা: জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, রবিবার (১৫ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের আগে তার দুটি মুঠোফোন জব্দ করে বিশ্লেষণের জন্য পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, “জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এরপর আরআরএফের এএসপি আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়।”

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে রাষ্ট্রদ্রোহ মামলাটি তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

এই ঘটনার তদন্তে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বিভাগীয় তদন্তের দায়িত্বে রয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar