মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ ওসি (আইজিপি পদকপ্রাপ্ত) মো: মনজুরুল হাসান মাসুদ আগষ্ট মাসে পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় রাজশাহী রেঞ্জ ডিআইজি আশরাফ আলী, পাবনা পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিভিন্ন শ্রেণীর অপরাধ দমনে ওসি মো: মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ভালো কাজের ফলপ্রসূ হিসেবে তাঁর এই অর্জন পাবনা জেলা তথা ফরিদপুর উপজেলা নাগরিকদের সেবা দেওয়াতে স্বল্প সময়ে সাফলতা আকাশ চুম্বি। যেমন ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, দুর্গম চরাঞ্চলে সর্বহারা নকশালদের আস্তানায় অভিযান চালিয়ে তাজা গুলি ও ভারী দেশীয় অস্ত্র উদ্ধার। একাধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবং মাদকের বিস্তার কঠোর প্রতিরোধ—পাবনার ফরিদপুর থানায় যেন ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য করার মত। যা বিগত দিনে এমন চৌকস অফিসার ফরিদপুর থানায় দেখা যায়নি। ফরিদপুর থানার(আইজিপি পদকপ্রাপ্ত) অফিসার ইনচার্জ ওসি মো: মনজুরুল হাসান মাসুদ এর পেশাদার নেতৃত্ব, দূরদর্শী কৌশল ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে মাত্র দেড় মাসের ব্যবধানে পাবনা জেলার ফরিদপুর উপজেলা আজ অপরাধীদের জন্য এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২৯ আগস্ট ফরিদপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো: মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে এক গুচ্ছ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আইনি সুরক্ষার আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয় একের পর এক ঝটিকা ও নিবিড় অভিযান।
২৪ ঘণ্টার মধ্যে অপহৃত নিখোঁজ ভিকটিম উদ্ধার: আইনশৃঙ্খলার দৃশ্যমান অগ্রগতির এক বড় উদাহরণ তৈরি হয় গত ২৪ সেপ্টেম্বর। উত্তর থানা পাড়ার মো: জিন্নাত ফকিরের মেয়ে মোছা: জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি জিডি (নং- ১৫৬০) দায়ের করা হয়। ওসির প্রত্যক্ষ তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। চর এলাকায় সর্বহারা দমনে সাড়াশী অভিযান, তাজা গুলি ও অস্ত্র জব্দ: ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম অঞ্চলে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর ক্যাডাররা রাতের আঁধারে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে ওসি মো: মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, ১টি চাপাতি, ১টি রামদা ও ৩টি ধারালো দা। সন্ত্রাসীদের এই বড় ধরনের অস্ত্র মজুদ নস্যাৎ করায় নদীবেষ্টিত দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ অপরাধীদের সাঁড়াশি অভিযান:
দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করছে। গত ৬ অক্টোবর চালানো বিশেষ অভিযানে ডেমড়া ও রতনপুর এলাকার সিআর অর্থজারী ও পরোয়ানাভুক্ত চার আসামি—শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদক ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদকমুক্ত সমাজ গঠনে ওসির মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে একের পর এক অভিযানে মিলছে সফলতা। গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্ত:জেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া ৫ অক্টোবর ১ পুরিয়া গাঁজাসহ আটক মোমিন প্রাং কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারনামীয় আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক অপরাধীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
পাবনা জেলার শ্রেষ্ঠত্বের প্রবল দাবিদার: ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওসির এই দূরদর্শী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, ওসি মো: মনজুরুল হাসান মাসুদের দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব কার্যক্রম পাবনা জেলার পুলিশি সেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চরাঞ্চলে সর্বহারা বাহিনীর দৌরাত্ম্য থামানো থেকে শুরু করে পরোয়ানা তামিল ও ভিকটিম উদ্ধারে রেকর্ড গড়ে তোলা এই কর্মকর্তা পেশাদারিত্ব ও কর্মদক্ষতার বিচারে আগষ্ট মাসের পাবনা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ ক্যাটাগরিতে এক নম্বর হিসেবে নির্বাচিত হওয়াতে যোগ্য ওসি বলে জানান দিয়েছে পাবনাবাসী ও সুধীসমাজকে। এবং সাহসী চৌকস অফিসার ইনচার্জ (আইজিপি আইজিপি পদকপ্রাপ্ত) ওসি মনজুরুল হাসান মাসুদ যেনো পিপিএম পদক পায় ফরিদপুর থানার সুশীল সমাজ ও সাধারণ মানুষের দাবী, বাংলাদেশ পুলিশ এর সুনাম অর্জন করবে সেই প্রত্যাশায় রইল ফরিদপুরবাসীরা।
সার্বিক বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর এ সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।”