1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

যশোরে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজ-এর প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া।

রোববার ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে তিনটায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি মোস্তফা গালিব। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি সানশাইন-এর মোঃ রকিবুল হাসান তারেক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ-এর মোঃ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তর-এর রোকাইয়া।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। কমিশনার ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি ড. মো. হামিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। ১৫ থেকে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা এবং ২০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar