1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংস্কারের নামে লোপাট, দুর্ভোগে জনগন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

সংস্কারের নামে লোপাট, দুর্ভোগে জনগন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নে চলছে একের পর এক ধামাচাপা দেয়া কর্মকান্ড। টেলিগ্রাফ বাংলাদেশের কালীগঞ্জ প্রতিনিধি রাজু মিয়ার অনুসন্ধানে উঠে আসে নানান অপকর্মের চাঞ্চল্যকর তথ্য।

গত ২৮ নভেম্বর/২০২১ এর নির্বাচনে বিপুল ভোটে ৬বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদেরকে বিদায় দিয়ে নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর আলম (বিপ্লব)। মোঃ জাহাঙ্গীর আলম (বিপ্লব) দায়িত্ব নেওয়ার পর থেকেই আরম্ভ হয় তার রাজনৈতিক প্রভাব। তিনি লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে সাময়িক বহিস্কার করলেও নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট-২ ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যান মন্ত্রি নুরুজ্জামান আহমেদের মাধ্যমে নিজের ফায়দা লুটে নেন।

এরই ধারাবাহিকতায় হাটবাজার এর ১৫% অর্থ বছর ২০২১-২০২২, ২০২২-২০২৩, প্রকল্পের নাম চামটাহাট বাজারের ড্রেন পরিস্কার করা বাবদ ৫০,০০০/-এবং ২৫০০০/- টাকা যাহার আহবায়ক আবুল কালাম আজাদ বিল চেক নং ৫৬৯৭০৪২ তারিখ ৩০/০৫/২০২২ ইং ৫৬৯৭০৪৪ তারিখ ১৩/০৪/২০২৩ ইং প্রকল্পের কাজ আংশিক হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীগন। ২০২২-২০২৩ প্রকপ্লের নাম চামটাহাট বাজারের গরু হাটির রাস্তার দুইধারে মাটি ভরাট বরাদ্দ ১০০০০০/- টাকা চেক নং ৬৪৯০৯৪৮ তারিখ ০৬/০৪/২০২৩ ইং পূনঃরায় একই প্রকল্প দেখিয়ে আবার চেক নং ৬৪৯৭০৪১ তারিখ বরাদ্দ ২৪০০০০/- টাকা উত্তলন করেন, কিন্তু গরুহাটির আশেপাশের দোকানদারগণ জানায় ৩/৪ গাড়ী মাটি ফেলায় গরুহাটির মাঠে।

ভূমি হস্তান্তর কর এর ১% অর্থ বছর ২০২২-২০২৩ প্রকপ্লের নাম চামটাহাটের উত্তরে ক্ষতিগ্রস্থ রাস্তায় মাটি ভরাট, বরাদ্দ ১০০০০০/- টাকা, আহবায়ক আবুল কালাম আজাদ বিল চেক নং ৬৪৯০৯৪৬ তারিখ ১১/০১/২০২৩ ইং প্রকল্পের কাজ ৪০ দিনের মাটির কাটার লেবার দেয় আংশিক করছে বলে জানিয়েছেন চামটাহাটের উত্তরে ব্যবসায়ীগন।

২০২৩-২০২৪, ২০২৪-২৫ অর্থ বছরেও একাধিক অর্থ কেলেঙ্কারির অভিযোগে জানান ওই ইউনিয়ন পরিষদের সদস্য সহিদুল ইসলাম, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, জুয়েল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ জানান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কোন প্রকার পরিষদের সভা বা সিদ্ধান্ত ছাড়াই এককভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছেন। টিআর, কাবিটা, হাটবাজারের তহবিল ও ভুমি উন্নয়ন করের বরাদ্দকৃত টাকায় প্রকল্প দেখিয়ে আরইআরএমপি মহিলাদের দিয়ে বাস্তবায়ন করে সরকারী টাকা আত্মসাত করেন। এ ঘটনায় তারা জেলা প্রসাশক বরাবর অভিযোগ করেছি।

দুর্নীতির বিষয়াদী জনসম্মুখে উঠে আসলে গত ৯ই ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে ইউপি সদস্য আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করে জানান আমাকে ব্যবহার করে চেয়ারম্যান দুর্নীতি করেছেন। তাতেও থেমে নেই চেয়ারম্যান সহ ইউপি সদস্যগন দুর্নীতি করেই চলছে।

চামটাহাট হইতে কালীগঞ্জ রোডের বেহাল অবস্থা দেখা দিলে লোক দেখানো সংস্কার করে থামিয়ে দেয়া হয় জনগনকে। স্বরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত পাকা রাস্তার দুইধারে বর্ষার সময় চামটাহাটের অর্ধেক বৃষ্টির পানি ড্রেন না থাকায় কালীগঞ্জ রোড দিয়ে নেমে যায়, তাতে করে রাস্তার দুই ধারে বিশাল খাদ/গর্ত তৈরি হয়। কিন্তু খাদ/গর্ত ভারাট না করে পরিষদের তহবীল থেকে ৫০০০/- টাকা ব্যয়করে ১ গাড়ী মাটি ১০টি বস্তায় ভরে ২দুটি গর্তের একটিতে নামছাম দিয়ে বুঝদেয়া হয় দোকানদার সহ ভূক্তভূমি জনগনকে।
চামটাহাটের দুর্গা মন্দির থেকে কালীগঞ্জ রোড পরিমলের চায়ের দোকান পর্যন্ত ৩০০ মিটার মাষ্টার ড্রেন এর দাবি তুলেছেন ব্যবসায়ী সহ এলাকাবাসী। কেননা পানি নিস্কাষনের ড্রেন না থাকায় রাস্তা ভেঙ্গে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

দুইধারে গর্তের কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কোন সময় অটো পরে আহত হচ্ছে যাত্রীগন। কোন সময় মটর সাইকেল গর্তে পরে আহত হচ্ছে আবার কোন সময় ট্রাক খাদে আটকিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ঘটনা স্থলের দোকানদার গন সহ এলাকাবাসী।

চামটাহাট কালীগঞ্জ রোডের ব্যবসায় বাবু মোকার, পরিমল চন্দ্র, আফজাল হোসেন সহ শতাধিক ব্যবসায়ী জানিয়েছেন মাষ্টার ড্রেন স্থাপন না করলে রাস্তার দুই ধারের ভাঙ্গন ঠেকানো সম্ভব নয়। দ্রুত সময়ে রাস্তার পাশে মাষ্টার ড্রেন সহ দুই ধারের খাদ সংস্কার না করলে আমরা মানববন্ধন দিবে বাধ্য হব।
বিষয়টি ২নং মদাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেনকে জানালে তিনি বলেছেন আমার পরিকল্পনা আছে বাস্তবায়ন হতে সময় লাগবে।

এদিকে ইউয়িন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিনহাজ সাহেব টিম রাজুকে জানিয়ছেন আমি স্বরেজমিনে দেখে কি করা যায় তার জন্য সুপারিশ করবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar