1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭২ ঘণ্টায় হা দি র খু নি কে গ্রে ফ তা র না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁ শি য়া রি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

৭২ ঘণ্টায় হা দি র খু নি কে গ্রে ফ তা র না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁ শি য়া রি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

রিয়াদ হোসেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল খুনিকে আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীদের একটি অংশ। তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে মূল হত্যাকারীকে আইনের আওতায় আনতেই হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে ইতালি প্রবাসী সাইফুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই ৭২ ঘণ্টার আল্টিমেটামের ঘোষণা দেন। ওই পোস্টটি দ্রুতই বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকে একই দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

এদিকে, হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন। তীব্র শীত উপেক্ষা করে চলা এই কর্মসূচিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেন। তারা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

তদন্তের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন। তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল খুনি এখনো পলাতক রয়েছে। ইনকিলাব মঞ্চ এই হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানিয়েছে। পাশাপাশি, প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা—যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড—নিয়োগ করে তদন্ত পরিচালনার দাবিও তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর পুরান পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাদি হত্যাকে কেন্দ্র করে দেশ-বিদেশে ক্রমেই চাপ বাড়ছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ও প্রবাসী মহল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar