1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে উদ্যোক্তা উন্নয়নে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নবীনগরে উদ্যোক্তা উন্নয়নে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নবীনগরে উদ্যোক্তা উন্নয়নে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত
‎
ফরিদ আহমেদ,‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
‎
‎তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও আত্মনির্ভরশীল মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের ৯ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচির ২০তম সেশনের অংশ হিসেবে সেমিনারটি আজ ২৭ ডিসেম্বর নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় আয়োজন করা হয়।
‎
‎আয়োজক সূত্র জানায়, তরুণদের ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের বাস্তব দিকনির্দেশনা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। এতে মোট ৫৬ জন তরুণ-তরুণী নিয়মিত অংশগ্রহণ করছেন।
‎
‎সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হলে দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের বিকল্প নেই। এ লক্ষ্যে সার্বজনীন গ্রুপ ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
‎
‎সেমিনারের প্রধান আলোচক হিসেবে মোটিভেশনাল বক্তব্য দেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম। তিনি বেসরকারি উদ্যোগে তরুণদের দক্ষ করে তুলতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, বাস্তবমুখী প্রশিক্ষণ তরুণদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎জামাল হোসেন পান্না’র সঞ্চালনায় সেমিনারে আরও আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার বিন খলিল। তিনি প্রশিক্ষণার্থীদের বিনয়ী, মানবিক ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক এ. রুবেল, প্রশিক্ষক রুমা আক্তার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‎
‎আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা প্রয়োগ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগ নবীনগরসহ আশপাশের এলাকার তরুণদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar