1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক শিক্ষা কর্মকর্তা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

যশোরে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক শিক্ষা কর্মকর্তা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম। বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে তার নিজ কার্যালয়ে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

আটকের বিষয়টি দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন নিশ্চিত করেছেন।যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী বলেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তিন মাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। একপর্যায়ে তার হাতে ঘুষের ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পরে আরও ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। এছাড়া খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেওয়া হয়। তার উপর নানাভাবে নির্যাতন করতে থাকেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।দুদককে অভিযোগ করা হয়। আর সেই অনুযায়ী বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন। এ সময় দুদক যশোরের একটি টিম প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক করেন।

পরে দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে।কালবেলা

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar