1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২০ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক | উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে দাবি করে দশ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে উত্তরবঙ্গের সামগ্রিক চিত্র বদলে এই অঞ্চলকে দেশের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলার ঐতিহাসিক চিনিকল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়া বক্তব্য দেন পঞ্চগড়-২ আসনে দশ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিউল আলম (সফিউল্লাহ সুফি) এবং পঞ্চগড়-১ আসনে দশ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী মো. সারজিস আলম।

ডা. শফিকুর রহমান বলেন, উর্বর জমি ও পরিশ্রমী মানুষের অঞ্চল হওয়া সত্ত্বেও উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। তার ভাষায়, ‘এই অঞ্চল দেশের খাদ্য ও পুষ্টির বড় জোগানদাতা হলেও একে সৎ মায়ের সন্তানের মতো মূল্যায়িত করা হয়েছে।’ সেই আঙ্গিক থেকে, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা হবে।

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় এলে বেকারত্ব কমিয়ে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পঞ্চগড়সহ দেশের সব জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধ করে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন তিনি।

সমাবেশে জোটের নেতৃবৃন্দ উত্তরবঙ্গের নদ-নদীগুলোর দখল ও অবহেলার কথা উল্লেখ করে বলেন, সরকার গঠিত হলে এসব নদীর প্রাণ ফিরিয়ে এনে মানুষের জীবনমান উন্নয়ন করা হবে।

এর আগে, জনসভা শুরুর আগেই মাঠ ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর ডাহুক সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar