1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার মধ্যেই ঢাকা-১৮ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মূলত বিশাল এই নির্বাচনী এলাকার ‘উচ্চ নির্বাচনী ব্যয়’ সামলাতে না পারার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন। তবে ঢাকা থেকে সরে দাঁড়ালেও তিনি বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি। তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মি. মান্না বলেন, “ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটারের এই আসনে নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল। এই বিপুল পরিমাণ খরচ নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়।”

তিনি আরও জানান, একটি ‘বিশেষ পরিস্থিতিতে’ তিনি একই সঙ্গে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর্থিক ও পারিপার্শ্বিক বাস্তবতায় ঢাকার মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই রাজনীতিক।

হঠাৎ এমন ঘোষণায় তাঁর দলের কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হতে পারে ভেবে তিনি দুঃখ প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেন, “আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।”

বাংলাদেশে সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো প্রার্থীর এভাবে ব্যয় সংকটের কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর ঘটনা বেশ বিরল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar