1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রমজানে সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

রমজানে সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে অফিস চলাকালীন জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে এই বিরতির সময়েও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমন্বয় রক্ষা করতে বলা হয়েছে। বরাবরের মতো শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর আওতায় এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই পরিবর্তনটি কেবল রমজান মাসের জন্যই প্রযোজ্য হবে। ঈদ-উল-ফিতরের পর অফিস সময় পুনরায় আগের সময়সূচিতে ফিরে আসবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। প্রতিবছরই রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচিতে এমন সমন্বয় করা হয়, যাতে কর্মীরা ইফতারের আগে স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar