1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৪.৮৬ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের মোট রিজার্ভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

৩৪.৮৬ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের মোট রিজার্ভ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ জন খবরটি পড়েছেন

ঢাকা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনের ব্যবধানে রিজার্ভের পরিমাণ বেড়ে এখন ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসরণেও রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের হালনাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৬২ দশমিক ০২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে আইএমএফ-এর আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ (BPM6) পদ্ধতি অনুযায়ী, বর্তমানে প্রকৃত রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ১০৭ দশমিক ৮২ মিলিয়ন বা ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার।

মাত্র কয়েকদিন আগেই এই চিত্রটি কিছুটা কম ছিল। গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। অর্থাৎ চার দিনের ব্যবধানে দুই পদ্ধতিতেই রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংক বর্তমানে দুই ধরনের রিজার্ভের তথ্য প্রকাশ করে। একটি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব (গ্রস), অন্যটি আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি। এই বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও গ্যারান্টি বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়। অর্থনীতিবিদদের মতে, দেশের প্রকৃত খরচ করার যোগ্য সক্ষমতা এই নিট রিজার্ভের মাধ্যমেই প্রতিফলিত হয়।

আমদানি ব্যয় মেটানো এবং ডলার বাজারের অস্থিরতা কাটাতে রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar