1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ সেবাশ্রমে দোল উৎসব, দেশজুড়ে ভক্তদের মিলনমেলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাংলাদেশ সেবাশ্রমে দোল উৎসব, দেশজুড়ে ভক্তদের মিলনমেলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬০ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রঙ,আনন্দধর্মীয় আচারঅনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দোলযাত্রা।জেলার চিতলমারী উপজেলার গোড়া নালুয়া এলাকার বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এই উৎসবে সমগ্র বাংলাদেশ থেকে লক্ষাধিক ভক্ত একত্রে মিলিত হন। ফলে সকাল থেকেই মন্দির ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল।

ধর্মীয় বিধি অনুসারে পূজা-অর্চনা, শাস্ত্রপাঠ ও কীর্তনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

দোল উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের আবিরের রঙ্গে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রবীণরা আনন্দে অংশ নেন। উৎসবের পরিবেশে ছিল শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চিত্র। আয়োজকরা জানান, বিপুল সংখ্যক ভক্তের সমাগম হওয়ায় নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়।

ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, দোলযাত্রা শুধু রঙের উৎসব নয়; এটি ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য উপলক্ষ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একত্রিত করাই এ উৎসবের মূল শিক্ষা।

উৎসব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী দোলযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও এলাকাবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar