1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

কালিয়াকৈরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০১ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাজীবাড়ি সংলগ্ন এলাকার মাটিয়া কলোনিতে ঘন বসতবাড়ি ও একটি মসজিদ অবস্থিত একটি ঝুট মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাকিম উদ্দিনের ছেলে নজরুলের মালিকানাধীন গোডাউনটিতে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ তুলা দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

গোডাউনের মালিক নজরুল জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার রায়হান চৌধুরী বলেন, তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিসের তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar