1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে মেঘনা নদীর পাড় পরিষ্কারে 'প্রত্যাশার আলো'র ব্যতিক্রমী উদ্যোগ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নবীনগরে মেঘনা নদীর পাড় পরিষ্কারে ‘প্রত্যাশার আলো’র ব্যতিক্রমী উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২৪ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় মেঘনা নদীর পাড়ে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র’-এর উদ্যোগে নদীর পাড়ের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
​অভিযান চলাকালীন সংগঠনের সদস্যরা নদীর পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।
​পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র-এর সভাপতি মনির হোসেন শাহীন বলেন, “নদী আমাদের প্রকৃতির সম্পদ। কিন্তু অবহেলা আর অসচেতনতার কারণে নদীর পাড় আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দেড় কিলোমিটার এলাকাকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছি। সমাজ ও পরিবেশের উন্নয়নে আমাদের এই ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্যামগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান জালাল। তিনি যুবকদের এই কাজের প্রশংসা করে বলেন, “তরুণরাই সমাজের শক্তি। মেঘনা নদীর পাড় পরিষ্কার রাখার এই উদ্যোগটি সত্যিই দৃষ্টান্তমূলক। মেম্বার হিসেবে আমি এই মহৎ কাজের সাথে আছি এবং আশা করি এলাকার মানুষও এখন থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে নদী রক্ষায় এগিয়ে আসবে।”
​স্থানীয় এলাকাবাসী এই স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নিয়মিত করার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar