1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিষদের অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারী সংস্থা হিসেবে নওয়াপাড়া পৌরসভা, বাংলাদেশ রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা শিক্ষা অফিস এবং ইউনিয়ন তহসিল ভূমি অফিসে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে মো. নুরুজ্জামান সরদার, সুকলাল সমাজপতি, গনেশ কুমার কর, আদিত্য মজুমদার, শেখ নাসির উদ্দিন (সিআইপি), গোলাম মোস্তফা, আবু জাফর মোল্যা, সুরত আলীসহ ভূমিসেবা মেলায় উপস্থিত হয়ে সর্বোচ্চ কর প্রদান করায় মো. ফাইজুর রহমান ও মো. সাইদুর রহমানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া কুইজ প্রতিযোগিতার বিজয়ী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির তাওহীদ নূর তাহদী, কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের ৯ম শ্রেণির ইফশানা শবনাম প্রার্থনা ও একই স্কুলের ১০ম শ্রেণির শান্তানু ম-লকে পুরস্কৃত করা হয়।

ভূমিসেবা মেলার সেরা স্টল রাজঘাট ইউনিয়ন ভূমি অফিস, সর্বোচ্চ সেবাপ্রদানকারী শেখ ডিজিটাল স্টুডিও ও পরামর্শক হিসেবে উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. খায়রুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।    

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar