অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঈদকে ঘিরে যখন চারদিকে উৎসবের আমেজ, তখন অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে নতুন পোশাক পাওয়া স্বপ্নের মতো। সেই শিশুদের মুখে হাসি ফোটাতে যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌরসভার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ্ মো. জোবায়ের মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন।
সুবিধাবঞ্চিত শিশু ইয়াসিন শেখ জানান,ঈদে নতুন জামা-প্যান্ট পেয়ে আমি খুব খুশি।
আরেক শিশু আজমিরা খাতুন জানান,গত বছরও আমি ঈদের উপহার পেয়েছিলাম। এবারও ঈদে নতুন পোশাক পেয়েছি। নতুন জামা পরে ঈদ কাটাব।
শাহ্ মো. জোবায়ের জানান, প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক ছেলে-মেয়েকে ঈদের উপহার দেওয়া হয়েছে। ৩৩ বছর ধরে আমি আমার সামর্থ্য অনুযায়ী এ ধরনের সামাজিক কাজ করে আসছি। আমি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করব।