1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারের ১০০ দিনে প্রতিশ্রুতির বাস্তবায়ন নাকি সংকটের চাপ? - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সরকারের ১০০ দিনে প্রতিশ্রুতির বাস্তবায়ন নাকি সংকটের চাপ?

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্ণ করেছেন তারেক রহমান। এই সময়ে সরকার নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা, প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ এবং স্নাতক পর্যায়ে মেয়েদের বিনা বেতনে পড়াশোনার সুযোগসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। খাল খননের মতো কিছু উন্নয়ন প্রকল্পও চলমান রয়েছে।

তবে একই সময়ে সরকারকে একাধিক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের অস্থিরতা, ঋণের চাপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পাশাপাশি হামে শিশুমৃত্যু বৃদ্ধি ও শিক্ষাঙ্গনে সহিংসতার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১০০ দিনে প্রত্যাশার চেয়েও বেশি কাজ করা সম্ভব হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করছে এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন দলের নেতারা বলছেন, কিছু জনবান্ধব উদ্যোগ নেওয়া হলেও সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে জ্বালানি, ব্যাংকিং, আইনশৃঙ্খলা ও স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar