নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১ ভোট।
আঞ্চলিক ঘূর্ণমান পদ্ধতির আওতায় এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করা হয়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই নির্বাচনের মাধ্যমে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবে বাংলাদেশ।