1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সব দলকে রাজনীতি করতে দিতে চাই- মির্জা ফখরুল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সব দলকে রাজনীতি করতে দিতে চাই- মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশে সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে “সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী” রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে সব দল জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে।

বুধবার বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণই শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে তাদের প্রতিনিধি বেছে নেবে। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ২০১৮ সালের নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগও পুনর্ব্যক্ত করেন তিনি।

এবারের জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব দাবি করেন, কোনো ধরনের কারচুপি ছাড়াই জনগণ বিএনপি ও তারেক রহমানের ওপর আস্থা রেখে দলটিকে বিপুল সমর্থন দিয়েছে। তিনি বলেন, “জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে। সেই আস্থার মর্যাদা রাখতে হবে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar