অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেহেদী হাসান (২৬) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন।
নিহত মেহেদী হাসান নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাবাগ তরফদারপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মেহেদী হাসান রাজঘাট এলাকায় রেললাইনের ওপর যশোরগামী রকেট ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।