1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের আয়োজনে অভয়নগর উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে ১০টা থেকে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্সসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ।

দুর্নীতিবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন। অংশ নেওয়া অপর দুই দল নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের শিক্ষার্থীদের সনদপত্রসহ সান্তনা পুরস্কার দেওয়া হয়।    

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar