1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন প্রজাপতির রঙিন ডানায় প্রাণ-প্রকৃতির বার্তা, জাবিতে ১৬তম প্রজাপতি মেলা প্রধানমন্ত্রীকে সব বলে দেবেন এমপি আমির হামজা নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, আতঙ্ক ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে দেশের ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন

অভয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবি শেখ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন সাতক্ষীরা ডেইরির পাশের গলিতে এ ঘটনা ঘটে।

আহত রবি শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার বাদশালা গ্রামের আলমগীর শেখের ছেলে।

আহত রবি শেখ জানান, ঢাকা থেকে বাগেরহাটে নিজ বাড়িতে যাওয়ার পথে তিনি নওয়াপাড়া রেলস্টেশনে নামেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন সাতক্ষীরা ডেইরির পাশের গলিতে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। এ সময় গলির ভেতরে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, রবির বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ওসি তদন্ত মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাই ও ছুরিকাঘাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar