1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন প্রজাপতির রঙিন ডানায় প্রাণ-প্রকৃতির বার্তা, জাবিতে ১৬তম প্রজাপতি মেলা প্রধানমন্ত্রীকে সব বলে দেবেন এমপি আমির হামজা নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা উজিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, আতঙ্ক ভ্রমণ ভিসায় এসে ৩ মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে দেশের ৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন পারস্পরিক সহযোগিতার বার্তা বনদস্যুদের দৌরাত্ম্যে অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, উপকূলে বিক্ষোভ নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৭ জন খবরটি পড়েছেন

 অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ রজব আলী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, শিক্ষক এস এম ফারুক আহমেদ, ইউপি চেয়াম্যান শেখ তৈয়েবুর রহমান, বিকাশ রায় কপিল প্রমুখ।

অনুষ্ঠিত সভায় মাদকের বিস্তার রোধে স্থানীয় পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান করা হয়। এছাড়া গ্রাম আদালত গতিশীল করা, মহাসড়কে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ, নওয়াপাড়া বাজারের বিভিন্ন রাস্তার ফুটপাত ও ভৈরব নদ তীরবর্তী ওয়াকওয়ে দখলমুক্ত করা, সিদ্ধিপাশা ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা, অনলাইন জুয়া এবং চায়ের দোকানে কেরাম বোর্ড ও তাস খেলা বন্ধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমন্বিত উদ্যোগের পাশাপাশি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar