1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে- এমপি গোলাম রছুল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সরকারি বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে- এমপি গোলাম রছুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি সকল বরাদ্দের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। তিনি বলেছেন, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্যদিয়ে সঠিক প্রক্রিয়ায় ক্রয় ও বিতরণ নিশ্চিত করতে হবে।

অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার  দুপুরে পরিষদের মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিশেষ বরাদ্দের আওতায় গরীব, অসহায় ও দু:স্থ জনগণের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও স্টিলের আলমারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আরো বলেন, জনগণের স্বার্থে প্রকল্পের সুফল যেন প্রকৃত জনগণের কাছেই পৌঁছে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। এ লক্ষ্যে সকল পর্যায়ে কঠোর নজরদারি রজায় রাখার আহবান জানান তিনি।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, সহসেক্রেটারি গোলাম মোস্তফা ও এনসিপি উপজেলা শাখার সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মহিউল ইসলাম।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগরে ২০টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল ঢেউ টিন, দুই হাজার ৩৫০ কেজি রড, দুই হাজার ২০০ স্কয়ার ফিট টাইল্স ও ৩৪টি চেয়ার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar