1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কৃষি প্রণোদনা পেলেন ১৯৪৬ জন কৃষক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে কৃষি প্রণোদনা পেলেন ১৯৪৬ জন কৃষক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন
0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:0;

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে এক হাজার ৯৪৬ জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে রোপা আমন ও শীতকালিন পেঁয়াজ বীজ, গাছের চারা, রাসয়নিক ও জৈব সার, কীটনাশক, প্লাস্টিকের ড্রামসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, কামরুল হাসান, সাংবাদিকসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২১০ জনকে পাঁচ কেজি করে রোপা আমন বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ২০ জনকে ১৬০ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজসহ ২০ কেজি করে ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার এবং দেড় কেজি করে কীটনাশক ও একটি করে প্লাস্টিক ড্রাম দেওয়া হয়েছে। ৬০০ জনকে ৫টি করে গাছের চারাসহ ৪০ কেজি করে জৈব সার ও ৫টি করে বাঁশের খুটি দেওয়া হয়েছে। ৭৬টি প্রতিষ্ঠানে ১০টি করে গাছের চারাসহ ৮০ কেজি করে জৈব সার ও ১০টি করে বাঁশের খুটি দেওয়া হয়েছে। ৫টি করে লেবুর চারা ও ৮ কেজি করে জৈব সার ৪০ জনকে দেওয়া হয়েছে। সর্বমোট উপকারভোগী এক হাজার ৯৪৬

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar