1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬৩ হাজার ইয়াবাসহ আটক ৬ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬৩ হাজার ইয়াবাসহ আটক ৬

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (২০ জুলাই) ২০২৬, রাত ৯টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা এলাকায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার চুনতি ও আমিরাবাদ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে এক দম্পতি ও একটি জিপের চালক রয়েছেন।

পুলিশ জানায়, চুনতির জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি টয়োটা জিপ ব্যারিকেড দিয়ে আটক করা হয়। গাড়িটির ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং চালক মোহাম্মদ আলী (৩০)-কে গ্রেফতার করা হয়।

আমিরাবাদে হানিফ পরিবহনের একটি বাসের যাত্রী মো. সিদ্দিক (৪৮)-এর পেটের ভেতর থেকে ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে চুনতিতে একটি মোটরসাইকেলের গিয়ার বক্স থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চালক ইলিয়াছ হাবিব (২৬)-কে আটক করা হয়। এছাড়া গভীর রাতে অপর এক অভিযানে বাসযাত্রী মিজানুর রহমান (২৯)-এর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar