1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপ ফাইনালে হার দেখে হৃদরোগে মৃত্যু আর্জেন্টিনা সমর্থকের - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বিশ্বকাপ ফাইনালে হার দেখে হৃদরোগে মৃত্যু আর্জেন্টিনা সমর্থকের

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সাতক্ষীরায় হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। ভোররাতে অসুস্থ হয়ে পড়ার পর তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ওই এলাকার আনছার আলীর ছেলে।

নিহতের স্বজন জাকির হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনা দলের নিবেদিত সমর্থক ছিলেন। দলের প্রতিটি খেলা তিনি শহরের কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালও সেখানে বসে উপভোগ করেন। খেলা শেষে আর্জেন্টিনার পরাজয়ে মন খারাপ করে তিনি বাড়ি ফেরেন। পরে সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar