1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটির কাউখালীতে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির কাউখালীতে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৪ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬, রাত ১২টা ২০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সোহেল, তিনি কাউখালী থানাধীন ৯৮নং কচুখালী মৌজার কাশখালী এলাকার মৃত মোঃ চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে ঘাগড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কাউখালী থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হাসান এবং এএসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে জেলা পুলিশ তৎপর রয়েছে। পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar