1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত পুকুরপাড়ের সরকারি জায়গা লিজ বাতিলের দাবিতে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত পুকুরপাড়ের সরকারি জায়গা লিজ বাতিলের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মঙ্গলবার (২১ জুলাই), দুপুর ২টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের সরকারি জায়গা লিজ প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সব লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২১ জুলাই) আদালত চত্বরে ‘সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত দরিদ্র ও ভূমিহীনদের পরিবর্তে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের কাছে এসব জায়গা লিজ দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা জানান, আদালত পুকুরের পূর্ব, পশ্চিম ও উত্তর পাড়ের মূল্যবান সরকারি জায়গাগুলো প্রভাবশালী ব্যক্তিদের নামে লিজ দেওয়া হয়েছে। এতে সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি প্রকৃত সুবিধাবঞ্চিতরা বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, আলমনগর গ্রামের অর্জিত সূত্রধর লিজের আবেদনে নিজেকে দরিদ্র হিসেবে উল্লেখ করলেও তিনি একজন প্রতিষ্ঠিত ফার্নিচার ব্যবসায়ী।

বক্তারা আরও বলেন, আদালত চত্বরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ফলে পরিবেশ, সৌন্দর্য ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারা অবিলম্বে আদালত পুকুরপাড়ের সব লিজ বাতিল, সরকারি জায়গা দখলমুক্ত করা এবং আদালত এলাকার নান্দনিকতা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে অর্জিত সূত্রধর বলেন, সরকারি বিধি অনুসরণ করেই তিনি লিজ নিয়েছেন। তার গ্রামের বাড়িতে একটি পৈতৃক বাড়ি ও ভাড়ায় পরিচালিত একটি ছোট দোকান রয়েছে। জীবিকার প্রয়োজনে বিদেশে গেলেও সেখানে সফল না হওয়ায় দেশে ফিরে তিনি এই লিজ নিয়েছেন।

গত ২৮ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কার্যালয়ের নেজারত শাখার এক আদেশে আদালত চত্বরের পূর্ব-উত্তর কোণে ১২ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের একটি জায়গা ২০২৬-২৭ অর্থবছরের জন্য অস্থায়ী ভিত্তিতে অর্জিত সূত্রধরের নামে বরাদ্দ দেওয়া হয়। ১৭ জুলাই সেখানে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়রা বাধা প্রদান করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তি। এতে আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

এ বিষয়ে নবীনগর দেওয়ানি আদালতের সিনিয়র সহকারী জজ মো. মিজানুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar